আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জামাই মাসুদ মিয়া ও তার শ্বশুর আ. মান্নানের মধ্যে ভোট যুদ্ধ জমে উঠেছে।
আগামী ২৮ মে আড়াইহাজারে নির্বাচন অনুষ্ঠিত হবে। জামাই মাসুদের প্রতীক মোরগ এবং শ্বশুর আ. মান্নানের প্রতীক তালা। ইতি মধ্যে প্রতীক নিয়েও তাদের জামাই শ্বশুরের মধ্যে হালকা সংঘর্ষও হয়েছে।
