নাশকতার ১৫টি মামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ১০ মামলা জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছে। তবে বাকি ৫ মামলায় তিনি জামিন পেয়েছেন। সোমবার ঢাকার মহানগর হাকিমের আদালত এ আদেশ দেয়।
এর আগে বেলা দুইটার দিকে আদালতে হাজির হয়ে রফিকুল ইসলাম মিয়া ১৫ মামলায় জামিন চান। শুনানি শেষে আদালত ১০ মামলা জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রফিকুল ইসলাম মিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, রাজধানীর পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, মিরপুর এবং পল্লবী থানার ১৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান রফিকুল ইসলাম মিয়া। আদালত ১০টি মামলায় জামিন না মঞ্জুর না করে আদালত তাঁকে কারাগারে পাঠান।
