সেন্সর জিপিএস সম্বলিত ব্যাগ আনছে ব্যাগ প্যাকার্স

আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:১৪
চুরি বা হারানো কমাতে ‘ডিভাইস ব্যাগ’ আনছে ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠান ব্যাগ প্যাকার্স বিডি ডটকম। ব্যাগটির বিশেষত্ব এটি সহজে হারাবে না। ব্যাগটিকে চুরি করারও কষ্টসাধ্য। এছাড়াও ব্যাগে রাখা জিনিস পত্রের ওজন জানা যাবে সহজেই। ব্যাগটির সমস্ত তথ্য জানার জন্য থাকবে অ্যাপ।
 
ব্যাগ প্যাকার্সের কর্ণধার রিয়াজ আহমেদ বাবু বলেন, বিদেশি ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই ব্যাগে নিত্যনতুন প্রযুক্তি নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাগ প্যাকার্স ডিভাইস ব্যাগ বাজার আনতে চলেছে। এই ব্যাগে থাকবে সেন্সর এবং জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম)। ফলে ব্যাগটি ভুলক্রমে কোথাও ফেলে আসলে সেটা কোথায় রয়েছে সেটা মোবাইল ফোনের মাধ্যমে জানা যাবে।
 
এছাড়াও ব্যাগের মালিক ছাড়া অন্য কেউ ব্যাগের চেইন খুলতে চেষ্টা করলে তক্ষুনি ব্যাগটি ফোনের মাধ্যমে নোটিফিকেশন জানাবে। ব্যাগে রাখা জিনিসপত্রের ওজনও জানা যাবে অ্যাপের মাধ্যমে।
 
তিনি আরো বলেন, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ধরনের ব্যাগ এখনো আমাদের দেশে পাওয়া যায় না। দেশের ক্রেতাদের সুবিধার্থে শিগগিরই ডিভাইস ব্যাগ ব্যাগ প্যাকার্সের নামে বাজারে আসবে।
 
চার হাজার টাকার মধ্যেই ডিভাইস ব্যাগগুলো পাওয়া যাবে। এছাড়াও কেউ চাইলে এই ডিভাইস ব্যাগ প্যাকার্স থেকে আলাদাভাবে কিনে নিয়ে যেকোনো ব্যাগে ইনস্টল করতে পারবেন।