মেহেরপুরের মুজিবনগর আম্ররকানন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ধর্ষণের অভিযোগে ওই বিদ্যালেয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা পর্যদ।
সোমবার দুপুরের ধর্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা পর্যদ। দুপুরে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশেপাশে বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে ঝাড়ু হাতে অংশ নিয়েছিলেন এলাকার কয়েকশ নারী। তারা অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে চাকুরিচ্যুত করার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পর্যদ জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্ত করে।
গত শুক্রবার কুষ্টিয়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে একটি আবাসিক হোটেলে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম তার বিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষিকাকে ধর্ষণ করে।
