চীনে মৃত সন্তানের বিয়েতে ২০ হাজার পাউন্ড খরচ!

আপডেট : ১৬ মে ২০১৬, ২০:১০
চীনে এক পরিবার তাদের সন্তানের সঙ্গে এক মৃত নারীর বিয়ে দিতে প্রায় ১ লক্ষ ৮০ হাজার ইউয়ান ( প্রায় ২০ হাজার পাউন্ড) খরচ করেছে। তিন বছর আগে তাদের সন্তান অবিবাহিত অবস্থায় মারা গিয়েছিল।
 
শানঝি প্রদেশের এই পরিবার জীবনের ওপারে যাতে তাদের সন্তান অবিবাহিত না থাকে সেজন্য সম্প্রতি মারা যাওয়া এক নারীর সঙ্গে তাকে বিয়ে দিয়েছে। স্থানীয় বিশ্বাস যে এতে তারা স্বর্গে বিবাহিত অবস্থায় জীবন যাপন করবে।
 
এই অদ্ভুত বিয়ে চীনের প্রাচীন গ্রাম্য সংস্কৃতির অংশ। তাদের বিশ্বাস যে, কেউ যদি অবিবাহিত অবস্থায় মারা যায় তাহলে পুরো পরিবারের উপর অভিশাপ বর্ষিত হবে। 
 
এতে মেয়েটির পরিবারও উপকৃত হয়েছে কারণ বিয়ে ছাড়া তাকেও ‘সঠিক’ ভাবে কবর দেয়া যাচ্ছিল না। চীনে মরনোত্তর বিয়ে খুবই সাধারণ বিষয় কিন্তু মৃত নারী প্রায় সময়ই খুঁজে পাওয়া যায় না।
 
কয়লা খনিতে দুর্ঘটনায় অনেক তরুণ মারা গেলেও সে তুলনায় নারী পাওয়া যায় না। কিন্তু সাংস্কৃতিক বাধ্যবাধকতার জন্য নিহত অবিবাহিত তরুণের বাবা মা অপেক্ষা করেন। অনেক সময় এই বিষয়টির পালনে মৃতদেহ চুরি করার মতো ঘটনাও ঘটে থাকে। মিরর।