অধ্যাপক রেজাউল হত্যায় জেএমবি সদস্যের দায় স্বীকার

আপডেট : ১৬ মে ২০১৬, ২১:৩৬
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এক জেএমবি সদস্য। সোমবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ এ জবানবন্দি দেন।
 
পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, রবিবার রাতে বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
 

গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক শিবির নেতাসহ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।