লোহাগাড়ায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ

আপডেট : ১৭ মে ২০১৬, ০৯:০৮
 
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ প্রতিযোগিতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।
 
ইতিপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ '৯৯--এ এবং ২০১৪ সালে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও তিনি উচ্চতর গণিত বিষয়ে মাস্টার টেইনার- ক্যারিকুলাম প্রশিক্ষণ প্রাপ্ত ও এলজিএসপি-২‘র লোহাগাড়া উপজেলার প্রশিক্ষক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যায়ের পরীক্ষক।
 
তিনি লোহাগাড়া ইত্তেফাকের সংবাদদাতাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত।
 
লোহাগাড়া উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান উক্ত কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান।