ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের ডাকে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে এ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় পাশে বহু যানবাহন আটকরা পড়ে যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টায় বন্ধ পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। এ কর্মসূচি চলবে বেলা ১১টা পর্যন্ত।
এ সময় শ্রমিকরা অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট মিল পূর্ণাঙ্গ চালুর দাবি জানান।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, ‘২০১৩ সালে নতুন মজুরি কাঠামো গঠন করা হলেও মালিকরা বাস্তবায়ন করছে না। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।’
