কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চট্টগ্রামগামী কাঠবোঝাই একটি ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার তিন যাত্রী নিহত হন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
