কিবরিয়া হত্যা: জামিন পাননি সাবেক মেয়র আরিফুল

আপডেট : ১৭ মে ২০১৬, ১২:২৭
 
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর ও কাজ ইজহারুল  হক আকন্দের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 
 
২০০৫ সালে জানুয়ারি মাসে সিলেটের বৈদ্যনাথ তলায় গ্রেনেড হামলায় শাহ এমএস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো ৪৩ জন। এই ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে সিলেটের আরিফুল হককে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।
 
তার পক্ষে শুনানিতে ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, সরকার ষড়যন্ত্র করে মেয়র পদ থেকে অপসারণ করার জন্য আরিফুল হককে মামলায় জড়ানো হয়েছে। তাকে এই মামলায় জামিন দেয়া হোক। 
 
জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহম্মদ বশির উল্লাহ বলেন, এই মামলার বিচারকি আদালতে  ১৮ জন সাক্ষীর সাক্ষগ্রহণ সমাপ্ত হয়েছে। এই পর্যায়ে তাকে জামিন দেয়ার কোনো সুযোগ নেই।
 
পরে শুনানি শেষে আতালত জামিন না দিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেয়। আরিফুল হক বর্তমানের কারাবন্দী আছেন।