ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপির প্রার্থী পয়গাম আলীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা।
সোমবার দিবাগত রাত দুইটায় ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২০/২৫ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালায়।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়াও অফিসের পাশে মনসুর আলীর মুদি দোকান ও নুরুল আমিনের বাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় বিএনপির প্রার্থী পয়গাম আলী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘ভাঙচুরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
