বিজয়ী হলেন যাঁরা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:৫৩

ইত্তেফাক রিপোর্ট

পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বেশিরভাগ প্রার্থী জয়লাভ করেছে। সোমবার ১১৬ উপজেলায় অনুষ্ঠিত এ ভোটে অনিয়ম ও ত্রুটির কারণে ৮টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

দলীয়ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে শুধু চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মনোনয়ন দেয়। বাকী দু’টি পদে উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল উপজেলা নির্বাচন বর্জন করেছে। ফলে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থীরাই নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করেন।

দ্বিতীয় ধাপে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটো (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) কামরুজ্জামান সুনাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) মাসুরা, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) সুকুমার রায়, ভাইস চেয়ারম্যান (মহিলা) ভারতী রানী রায়, হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক মুকুল (আওয়ামী লীগ), বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল (আওয়ামী লীগ বিদ্রোহী), ভাইস চেয়ারম্যান (মহিলা) সীমা আক্তার।

রংপুর জেলার গংগাচড়া উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমিন (আওয়ামী লীগ), তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) বায়জিদ বোস্তামি, ভাইস চেয়ারম্যান (মহিলা) সাবিনা ইয়াসমিন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান (জাতীয় পার্টি), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আরিফুল হক লিটন, ভাইস চেয়ারম্যান (মহিলা) তানজীলা আফরোজ, বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা জাহানুর, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান (মহিলা) আঙ্গুরা বেগম ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা)।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার (আওয়ামী লীগ, বিদ্রোহী), চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক (আওয়ামী লীগ, বিদ্রোহী), ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন দেওয়ান (আওয়ামী লীগ), বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু (আওয়ামী লীগ বিদ্রোহী), হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ (আওয়ামী লীগ) (বিনা প্রতিদ্বন্দ্বিতা), বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম (আওয়ামী লীগ), নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান (আওয়ামী লীগ), বিরল উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ), পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক (আওয়ামী লীগ), খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম (আওয়ামী লীগ,বিদ্রোহী) ও ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান রাফি খন্দকার শাহানশাহ (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

বগুড়া জেলার সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ডালিয়া আক্তার রিক্তা, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) দুলাল চন্দ্র মোহন্ত, ভাইস চেয়ারম্যান (মহিলা) শ্রাবনী আক্তার, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মো. মুনজিল আলী সরকার (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আইয়ুব আলী, ভাইস চেয়ারম্যান (মহিলা) পিলু মমতাজ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু (আওয়ামী লীগ) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মাহমুদুর রহমান পিন্টু, ভাইস চেয়ারম্যান (মহিলা) সালমা বেগম, দুপঁচাচিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক (আওয়ামী লীগ, বিদ্রোহী), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আহমেদুর রহমান বিপ্লব, ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহাবুব নাসরিন, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মহসিন আলী, ভাইস চেয়ারম্যান (মহিলা) পপি রাণী, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) সুলতান আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) হেফাজত আরা মিরা, শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু (আওয়ামী লীগ) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান (পুরুষ) শাহ জামাল সিরাজী, ভাইস চেয়ারম্যান (মহিলা) খাদিজা বেগম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) রেজ্জাকুল ইসলাম রাজু, কাহালু উপজেলা চেয়ারম্যান হাসিবুল হাসান (আওয়ামী লীগ, বিদ্রোহী), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) রওশন আক্তার, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন (আওয়ামী লীগ, ভাইস চেয়ারম্যান (পুরুষ) আমিনুর রহমান মুক্তা, ভাইস চেয়ারম্যান (মহিলা) রেকসেনা আক্তার ও সেনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) জান্নাতুল ফেরদৌস রুপ্পা।

নওগাঁ জেলার আত্রাই উপজেলা রাণীনগর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল (স্বতন্ত্র),  মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব (আওয়ামী লীগ), মান্দা উপজেলা চেয়ারম্যান আব্দুল গফফার (আওয়ামী লীগ)।

পাবনা জেলার  সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) সোহেল রানা (খোকন), ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা পারভীন শিলা। রাঙামাটি জেলার কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশু দোহা (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) অংপ্রু মারমা, ভাইস চেয়ারম্যান (মহিলা) নিংবাউ মারমা। বান্দরবন জেলার সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর (আওয়ামী লীগ), রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা (আওয়ামী লীগ), আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম (বিএনপির বহিষ্কৃত), থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং (আওয়ামী লীগ), লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মো. জাহিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিল্কী রাণী দাস, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা (আওয়ামী লীগ) ও নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ (আওয়ামী লীগ)।