শেরপুরে বাসের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত

আপডেট : ১৭ মে ২০১৬, ১৫:৪০
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। যাদের বয়স হবে অনুমান ২৫-৩৫ বছর।
 
মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশে গাছের ডালের সঙ্গে লেগে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে দুই যাত্রী ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’