প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করছে ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এদিকে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে ‘সিগনিফিকেন্স অফ দ্য হোম কামিং অফ দ্য ডটার অব ডেমোক্রেসি শেখ হাসিনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহুরুল ইসলাম, প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম জিল্ল, প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, প্রফেসর ড.মামুনুর রহমান প্রমুখ।
