প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও শাখা ছাত্রলীগের সেক্রেটারি রাজিব আহমেদ রাসেল, সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুণ্ডু, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, সহ-সম্পাদক অনিক কুমার, শহীদ রফিক জাব্বার হল শাখা সভাপতি নওশাদ আলম অনিক, ছাত্রলীগ নেত্রী অজরীন ফাতেমা চিনিসহ চারশতাধিক নেতাকর্মী।
