নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার খাগকান্দা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম নুরু ও বিদ্রোহী আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। আহতদের মাঝে সাবেক ইউপি সদস্য ইলিয়াছ মিয়াকে ঢাকায় এবং সোহাগকে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, এই ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।
