খান সাহেব এম ওসমান আলী
অবিভক্ত বাংলার এম এল এ সবুজ বাংলা পত্রিকার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ৫২’র বাংলা ভাষা আন্দোলনের নির্বাচিত ভাষা সৈনিক নারায়ণগঞ্জের খান সাহেব এম. ওসমান আলীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ মঙ্গলবার তার নিজস্ব বাসভবন নারায়ণগঞ্জের ‘বাইতুল আমান’ চাষাড়ায় এবং তার প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লায়, কোরআন খানি, মিলাদ মাহিফল, কাঙ্গালি ভোজ, বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ জোহর উক্ত মাহফিলে বঙ্গবন্ধুর, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থেকে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
নূর হোসেন খান
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর পূর্বপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও মেডিক্যাল অফিসার ডাক্তার জাহাঙ্গীর খানের বাবা নূর হোসেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
বেগম রেবেকা মহিউদ্দিন
মুক্তিযুুদ্ধের নিবেদিতপ্রাণ সংগঠক এবং আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী বেগম রেবেকা মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমার সমাধীতে সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। একই দিন আছরের নামাজের পর তার ধানমন্ডিস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
