নওগাঁয় পিস্তল ও গুলিসহ আটক ১

আপডেট : ১৭ মে ২০১৬, ২০:৫৯
নওগাঁ সদরের বাবলাতলী ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে পিস্তল ও তাজা গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।
 
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।  আটককৃত অস্ত্র ব্যবসায়ী হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জের বাজার এলাকার তোফাজ্জল হেসেনের ছেলে নাসির উদ্দিন (৪০)।
 
জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত জানান, মঙ্গলবার বিকালে ওই ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসের যাত্রী নাসির উদ্দিনের কাছ থেকে পিস্তল, ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।