জাতিসংঘের শরণার্থী ব্যবস্থা ভেঙে পড়ছে — অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ১৮ মে ২০১৬, ১৪:৪০
শরণার্থীদের জন্য আন্তর্জাতিক মানবিক ব্যবস্থা ভেঙে পড়ছে বলে সতর্ক করে দিয়েছেন হলিউডের তারকা অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি পিট। বৈশ্বিক অভিবাসন ইস্যু নিয়ে বিবিসি ওয়ার্ল্ডের একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
 
ইউরোপীয় দেশগুলো নিজেদের রক্ষায় কঠিন হওয়ার প্রতিদ্বন্দ্বিতা করায় জোলি ‘অভিবাসনের ভীতি’ এবং ‘জাতির নীচের দিকে যাওয়া’ নিয়ে সর্তক করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী ছয় কোটিরও বেশি মানুষ স্থানান্তরিত হয়েছে, যা প্রতি ১২২ জনে একজন এবং গত ৭০ বছরের মধ্যে যেকোনো সময়ের চেয়ে বেশি। জোলি বলেন, ‘এটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা সম্পর্কে গভীরভাবে ভীত হওয়ার কিছু আমাদের বলছে।’ তিনি মন্তব্য করেন, সংঘাতের সংখ্যা এবং স্থানান্তরের মাত্রা এতো বড়ো আকারে বৃদ্ধি পেয়েছে’, শরণার্থীদের সুরক্ষা এবং ফেরত পাঠানোর ব্যবস্থাটি কাজ করছে না।