মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৮ মে ২০১৬, ১৯:২৯
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহত আবদুল মালেক (২৬) শীতলপুর গ্রামের বগুলা বাজার এলাকায় থাকতেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন চুরির অভিযোগে রাতে স্থানীয় কয়েকজন মালেককে বগুলা বাজার থেকে ধরে পার্শ্ববর্তী চৌধুরীঘাটা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে পেটানো হলে তার মৃত্যু হয়।
 
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, সকালে মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।