সাভারের আশুলিয়ায় বাস চাপায় শওকত নামের এক (৪৫) পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্মৃতিসৌধের সামনে দিয়ে শওকত নামের ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
