গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১৮ মে ২০১৬, ১৪:৩৩
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কামরুল ফকির (৪৩) জেলা সদর উপজেলার কংশুর দক্ষিণবাড়ি গ্রামের আব্দুর রশিদ ফকিরের ছেলে।
 
মঙ্গলবার রাতে সদর উপজেলাধীন গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুরে এ হতাহতের ঘটনা ঘটে। কামরুল শহরের কেরামত আলী প্লাজায় ব্যবসা করতেন।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কংশুরগামী একটি মাহেন্দ্র ( থ্রি হুইলার) নিয়ন্ত্রণ হারিয়ে ওই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি  ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনা স্থলেই মাহেন্দ্র যাত্রী কামরুল মারা যান। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
 
গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদুল ইসলাম জানান,  নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।