নারয়াণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কি পদক্ষেপ নেয়া হয়েছে তা তিনদিনের মধ্যে আদালতকে অবহিত করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বুধবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
রুলে শিক্ষাসচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট থানার ওসিসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জের স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার দলীয় সংসদের বিরুদ্ধে সরব আলোচনা হয়। আজ দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে এই খবর নিয়ে প্রধান শিরোনামে প্রতিবেদনে প্রকাশিত হয়।
সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও অ্যাডভোকেট মহসিন রশিদ দৈনিক ইত্তেফাকসহ অন্যান্য পত্রিকা আদালতে উপস্থাপন করেন। পরে তারা প্রতিবেদনেটি তাদালতে পরে শোনানো হয়। পরে প্রতিবেদনে ভিত্তিতে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেয়।
