ভারতীয় কারেন্ট জাল-ওয়ানটাইম প্লেট-পলিথিন জব্দ

আপডেট : ১৮ মে ২০১৬, ১৯:২৩

মাগুরা সদর উপজেলায় ভারতীয় কারেন্ট জাল, ওয়ানটাইম প্লেট ও পলিথিন জব্দ করা হয়েছে।  জব্দকৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ সাড়ে ১৪ হাজার টাকা।  

 

মঙ্গলবার দিনগত রাতে মাগুরাপাড়া গ্রামে এ অভিযান চালায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।

 

বিজিবি জানায়, রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল মাগুরাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ১০ হাজার ওয়ান টাইম প্লেট, ৮০ কেজি কারেন্ট জাল ও ২০৯ কেজি পলিথিন পেপার জব্দ করা হয়।