গাজীপুরের নবীনগর-কালিয়াকৈর সড়কে দুর্ঘটনায় পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহত মনোয়ারা বেগম (৪০) শেরপুরের নালিতাবাড়ী থানার পলাশি গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম হাবুল হোসেন।
জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে মনোয়ারা বাড়ুইপাড়ায় ওই সড়ক পার হচ্ছিলেন। এ সময় তাকে একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
শালনা হাইওয়েয়েটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
