গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বৃহস্পতিবার থেকে ২৬ মে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংগযোগ দফরের প্রশাসক মশিহুর রহমান এ তথ্য জানান।
মশিহুর রহমান জানান, ‘প্রাধ্যক্ষ পরিষদের সুপারিশ অনুসারে আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আর ২৭ মে সকাল ৯টায় পুনরায় আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। তবে ২৭ মে শুক্রবার হওয়ায় ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ২৮ মে থেকে শুরু হবে।
এর আগে গত মে ৭ থেকে ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম ও ২০ থেকে ২৬ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
