ইতালির প্রিমিয়ার ডিভিশন সিরি আ লিগে কথিত জুয়ার অভিযোগ বিষয়ে তদন্ত শুরু করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন ও দেশটির জাতীয় অলিম্পিক কমিটি। গত সপ্তাহে নাপোলির বিপক্ষে ম্যাচে এই জুয়ার সঙ্গে ফ্রসিননের একজন খেলোয়াড় জড়িত ছিলেন বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।
কুরিয়ার দোলে স্পোর্টসের রিপোর্টে বলা হয় শনিবার নাপোলির বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ফ্রসিননের একজন খেলোয়াড় শুরুতেই লাল কার্ড দেখে ফেলার সঙ্গে সঙ্গে তিনজন বাজিকর তাদের কার্যক্রম থামিয়ে দেয়। ওই ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে নাপোলি। ম্যাচের ১৩তম মিনিটে নাপেলির উইঙ্গার লরেঞ্জো ইনসিগনেকে বিপজ্জনকভাবে চ্যালেঞ্জ করায় সরাসরি লাল কার্ড দেখতে হয় ফ্রসিনোনের মিডফিল্ডার মিরকো গোরিকে। এএফপি।
