সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৮ মে ২০১৬, ২২:২২
পর্যটন নগরী সিলেট বন্দরবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্টে পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করেছে সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ টিম।
 
বুধবার বেলা পৌনে ৩টা থেকে  সোয়া ৩টা পর্যন্ত এই অভিযান চলে। মাত্র ৩০ মিনিটেই এই সড়কে অবৈধভাবে দখল মুক্ত হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামানের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা হয়।
 
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন,  সকলের সহযোগিতা নিয়ে পূর্ব জিন্দাবাজার থেকে মির্জাজাঙ্গাল এবং চৌহাট্টা পয়েন্ট থেকে মধুবন পয়েন্ট পর্যন্ত সড়ক পর্যন্ত ভাসমান ব্যবসা বন্ধ করা হবে।