বজ্রপাতে নিহত শিশুর কবর নিয়ে পরিবার উদ্বিগ্ন

আপডেট : ১৯ মে ২০১৬, ০১:৩৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে নিহত শিশুর কঙ্কাল চুরি হয়ে যাওয়ার ভয়ে বাড়ির উঠানে কবর দেয়া হয়েছে। গত ১২ মে বিকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের নূরনবীর একমাত্র মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী নূপুর (৭) বজ্রপাতে নিহত হয়। একই সময়ে ২টি গরুসহ নিহত হন বেঙনাই গ্রামের কৃষক সুলতান (৩৫)। সুলতানকে স্বজনেরা দাফন করলেও গরু ২টির লাশ পরে খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসী জানান- বজ্রপাতে নিহত মানুষ ও জীব-জন্তুর কঙ্কাল নাকি উচ্চমূল্যে বিক্রি হয়। তাই দুর্বৃত্তরা অর্থের লোভে এসব কঙ্কাল চুরি করে বিক্রি করে থাকে। এতে আতঙ্কিত হয়ে নূপুরের শোকাহত পরিবার তাদের মেয়ের লাশ বাড়ির বাহির আঙ্গিনায় উঠানে দাফন করে পাহারা দিচ্ছে বলে নিহতের স্বজনেরা জানান।