ডাকসু ও হল সংসদের প্রথম সভা ২৩ মার্চ

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২৩:২৪

ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা ২৩ মার্চ বেলা ১১টায় পুরাতন সিনেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। একই দিন ১১টায় স্ব স্ব হলে হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। ডাকসুতে এবং প্রত্যেক হল সংসদে একজন করে ট্রেজারার নিয়োগ দিবেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। গতকাল  সোমবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।