গোবিন্দগঞ্জে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৯ মে ২০১৬, ১২:২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার সমসপাড়া গ্রামের মতিন মিয়ার ছেলে শাকিব (৫) এবং মিন্টু মিয়ার ছেলে লাহিম (৬)। এরা সম্পর্কে চাচা ভাই।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ডোবার ধারে দুইজন খেলা করছিল। খেলার কোনো এক সময় তারা ডোবায় পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে এদের ভাসমান লাশ উদ্ধার করে।