৪০ লাখ টাকা তছরুপ: যমুনা ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ১৯ মে ২০১৬, ১২:৫৭
যমুনা ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোশারফ হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে (দুদুক) দুর্নীতি দমন কমিশন।
 
বুধবার দুদকের সহকারী পরিচালক নুরুল হুদার নির্দেশে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।  মোশারফ হোসেন জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামের মিজি বাড়ির আবদুর রশিদের ছেলে।
 
দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, যমুনা ব্যাংক কুমিল্লা শাখার কর্মকর্তা আবুল কালাম ৪০ লাখ টাকা তছরুপের দায়ে তার বিরুদ্ধে মামলাটি করেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, এই ব্যাংক কর্মকর্তা এক গ্রাহককে ঋণ দিতে গিয়ে ফেঁসে গেছেন।
 
এদিকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শেষে মোশারফের বিরুদ্ধে ৪০ লাখ টাকা তছরুপের অভিযোগ আনেন।
 
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোশারফকে কুমিল্লায় নেয়া হয়েছে।’