রাজবাড়ী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও অপর দুইজন বাসের যাত্রী
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার চন্দনীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
