জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি দুর্নীতির মামলা বাতিলের আবেদনের উপর দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. রেজাউল হক মামলাগুলো বাতিল ঘোষণা করে রায় দেয়। তবে কনিষ্ঠ বিচারক মামলায় বাদীদের আবেদন খারিজ করে দেন।
বৃহস্পতিবার হাইকোর্টের ওই বেঞ্চে এ ঘটনা ঘটে।
স্পিকার থাকাকালীন জাতীয় সংসদের বিভিন্ন খাত থেকে অর্থ লোপাটের অভিযোগে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে শের-ই বাংলা থানায় পাঁচটি দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন।
