সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ২৯ জুন

আপডেট : ১৯ মে ২০১৬, ১৪:৪৮
 
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে ২৯ জুন পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
 
বৃহস্পতিবার মামলার চার্জশিট দাখিলের নির্ধারিত দিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
 
২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।