টঙ্গীর পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকায় গত রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দুলালী বেগমকে (৩৫) গলাটিপে হত্যার পর স্বামী রিকশাচালক রুহুল আমিন পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজে প্রেরণ করেছে। পুলিশ জানায়, একটি ডাইং কারখানার শ্রমিক দুলালী চলতি মাসে বেতন পেয়ে স্বামীকে না দেওয়ায় রবিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী দুলালীকে গলাটিপে হত্যা করে রুহুল আমিন পালিয়ে যায়।
