মানিকগঞ্জের ঘিওরে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই জব্দ ও তিনটি বইয়ের দোকান থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলা বাজারে নিষিদ্ধ গাইড বই বিক্রির অপরাধে মদিনা লাইব্রেরীকে এক হাজার, মোহনা লাইব্রেরীকে দুই হাজার ও নিউ মোহনা লাইব্রেরীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় বিভিন্ন প্রকাশনীর নিষিদ্ধ গাইড বই। পরে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যেন সরকার নিষিদ্ধ গাইড বই তারা আর বিক্রি না করে। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামিরা।
