চাঁদপুরের হাজীগঞ্জে এক হোমিও চিকৎসকের স্ত্রী মোবাশ্বেরা বেগমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের খাটরা বিলওয়াই গ্রামের বাড়ির ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মোবাশ্বেরা বেগমের স্বামী আবুল কাশেম জানান, সকাল সাড়ে ১০টায়র দিকে তার স্ত্রী হাজীগঞ্জ বাজারে তার দোকানে এসে বিভিন্ন সওদার কথা বলে যান। বিকেল ৩টার দিকে কাশেম খাটরা বিলওয়াই গ্রামের বাড়িতে তিনি দুপুরের খাবার খেতে যান। বাড়ির সামনের দরজা তখন তালা লাগানো ছিল। পরে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় লাশ দেখতে পান।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক বলেন, বিকাল পৌনে ৫টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মোবাশ্বেরার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই নারীর গলায় ও শরীরের একাধিক স্থানে ধালালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
