কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা (দক্ষিণ) ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু তাহের মজুমদার ও বেলঘর দক্ষিণ ইউনিয়ণের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্নান মনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান তাদের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন। আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে এ উপজেলার ৭টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
