আগামী ৪ জুন পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচন। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম রতন।
বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয় মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় শহিদুল ইসলাম রতন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা রইল না।
শুক্রবার সকাল ১১টায় রতনকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
