রংপুরে নাশকতা মামলায় গ্রেফতার ৭০

আপডেট : ২০ মে ২০১৬, ১০:৩৭
 
রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৭০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল।
 
কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।