কুমিল্লার মুরাদনগর উপজেলায় আগামী ৪জুন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন উল্লেখিত প্রার্থীদের ২২টি ইউনিয়ন, ১৯৮টি ওয়ার্ড ও মহিলাদের জন্য সংরক্ষিত ৬৬টি ওয়ার্ডে মোট ২৮১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মননোয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন শেষে উপজেলার ২২টি ইউনিয়ন থেকে মোট ২৮০ জন প্রার্থীর মনোনয়ন পত্র সংশ্লিষ্ট স্ব-স্ব রিটার্নিং অফিসারদের কার্যালয়ে উপিস্থিত হয়ে প্রত্যাহার করে নেয়। এর মধ্যে উপজেলার ২২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত মহিলা ৫৬টি, সাধারণ সদস্য ১৯৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
