বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে ৭ হাজার অধিবাসী

আপডেট : ২১ মে ২০১৬, ১০:২৮
বাগেরহাটের শরনখোলা ও মংলা উপজেলার ১৩টি আশ্রয় কেন্দ্র ৭ হাজারের অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
 
মংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর গোটা বাগেরহাটে ঘুর্ণিঝড়ের আতঙ্কে আছে লোকজন। শনিবার সকাল থেকে বাগেরহাটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
 
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, মংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর প্রশাসনের পক্ষ থেকে ৭ হাজারের অধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।  জেলায় ৮৪ টি মেডিক্যাল টিমকে প্রস্তুত রাখা হয়েছে।  বন্ধ করে দেয়া হয়েছে ফেরি ও লঞ্চ চলাচল।