চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট : ২১ মে ২০১৬, ১০:৩৩
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন রোড থেকে ২৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে তাদের আটক করা হয়।
 
আটক দুইজন হলেন- মো. শিপলু (৩২) ও জুলহাস (৩০)।  তাদের দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়।
 
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। টেকনাফ থেকে একটি কাভার্ডভ্যান করে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।