নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরান

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০০:৫৭

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা হবে। প্রেসিডেন্ট রুহানি গতকাল সোমবার টেলিভিশনে সরাসরি সমপ্রচার করা এক ভাষণে জানিয়েছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন, যেসব মার্কিন কর্মকর্তা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তাদের বিরুদ্ধে তেহরানের আদালতে মামলা করতে। এরপর সেটি আন্তর্জাতিক আদালতে তোলা হবে। কারণ এই নিষেধাজ্ঞা মানবতার বিরুদ্ধে। রুহানি মার্কিন নিষেধাজ্ঞার ফলে মুদ্রার পতন এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়াসহ বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার কথা জানিয়েছেন। -রয়টার্স