ভোলার ইলিশার মেঘনা নদীতে দুইটি বালুবাহী কার্গো ডুবে গেছে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ শনিবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ইলিশার মেঘনার গভীরে ভোরের দিকে দুটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ দুইটির মধ্যে একটিতে পাথর বোঝাই ছিল বলে অনেকে বলছেন। এরপর থেকে ৪ জন লোক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে তৎপরাতা চালানো হচ্ছে। এদিকে, ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে ভোলা এলাকা।
