রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত জামায়াতের এক কর্মীসহ ১০০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তদের গ্রেফতার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
