ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় সরকারের সব প্রস্তুতি আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার মন্ত্রণলায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় ১৪টি জেলার পাঁচ লাখ মানুষকে সাড়ে তিন হাজার আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। আরো ২-৩ লাখ মানুষকে সরিয়ে নেয়া হবে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) ৫৫ হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট ও আনসার ভিডিপির কর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী মিলিয়ে এক লাখ স্বেচ্ছাসেবীকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শেষে খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম উপকূল অতিক্রম করছিল।
