কলেজছাত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

আপডেট : ২১ মে ২০১৬, ১৫:০৪
কলেজছাত্রীকে গলা কেটে হত্যার পর রবিউল ইসলাম নয়ন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকালে নীলফামারী শহরের কালীতলা আনন্দ স্কুল সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহতরা হলেন- উত্তরা ইপিজেডের সনিক নামে একটি কারখানার গাড়ি চালক রবিউল ইসলাম নয়ন ও নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের ছাত্রী লিজা আক্তার।
 
আজ সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় লিজা। এরপর সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়ের মৃত্যুর খবর পাওয়া যায় বলে জানিয়েছেন লিজার মা রেহানা বেগম।
 
সদর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা বলেন, লিজাকে গলা কেটে হত্যার পর নয়ন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।