সহিংস উগ্রবাদ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে লালমাটিয়া মহিলা কলেজ ও তা’মীরুল মিল্লাত মাদরাসা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০১:০২

দেশে প্রথমবারের মতো আয়োজিত সহিংস উগ্রবাদ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। তারুণ্য রুখবে উগ্রবাদ স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে। মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের  অংশগ্রহণে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্ত প্রতিযোগিতায় লালমাটিয়া মহিলা কলেজের ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা একে অপরের মুখোমুখি হবে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে প্রতিযোগিতায় সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প।